রেজিঃ নং চ-৫৫১
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় শ্রী শ্রী শারদীয় দুর্গা পুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুর ২:৩০ ঘটিকায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিন মিয়ার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মান্নান মনাফ, সাধারণ সম্পাদক আলী আকবর, সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার সমীরণ দাস, উপজেলা আনসার ভিডিপি কমান্ডার ধ্রুব ও কোম্পানীগঞ্জ উপজেলার ২৫ টি পূজা মন্ডবের সভাপতি এবং সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন।
প্রস্তুতিমূলক আলোচনা সভায় পূজা উপলক্ষে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আনসার ভিডিপি ও বাংলাদেশ পুলিশের সদস্যদের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে বক্তব্য রাখেন আনসার কমান্ডার ধ্রুব ও কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার সমীরণ দাস।
পূজার বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন সিলেট জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক খোকন রঞ্জন দে ও উপজেলার পূজা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নারথ বিশ্বাস। পূজা উপলক্ষে বিভিন্ন নিরাপত্তার বিষয় ও পূজা উপলক্ষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ৬০০ কেজি চাল অনুদান দেওয়া হয়েছে প্রত্যেকটি মন্দিরে। ইউনও রবিন মিয়া আজ ৬০০কেজি চাল বিতরণ করেন।
কোম্পানীগঞ্জ উপজেলার ২৫ টি মন্দিরের মধ্যে ১০ টি মন্দিরে সিসিটিভি ক্যামেরা নাই। এর মধ্যে ৫টি কে সিসিটিভি ক্যামেরা ব্যবস্থা করে দেন উপজেলা প্রশাসন। এবং বাকি ৫টিতে খোকন রঞ্জন দে ও নারথ বিশ্বাস কে ব্যবস্থা করতে দ্বায়িত্ব দেওয়া হয়।
সর্বোপরি নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য বৈদ্যুতিক সমস্যার সমাধান ও বিদ্যুৎ যেন সার্বক্ষণিক থাকে সেই আশা ব্যক্ত করেছেন সবাই৷সভার সভাপতি মোঃ রবিব মিয়ার বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।