রেজিঃ নং চ-৫৫১
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাশ :
ডামুড্যায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত। গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ : লগি-বৈঠার তাণ্ডবের বিচারের দাবি গোয়াইনঘাটে ফারুক আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন উর রশীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে নিহত ও আটক ১ জন বিছনাকান্দি সীমান্তে অপরাধ দমনে ৪৮ বিজিবির জনসচেতনতা মূলক সভা সুন্দরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরঙ্গনা জোহরা বেগমের দাফন সম্পন্ন গোয়াইনঘাটে চোরাই তিন গরু উদ্ধার, গ্রেপ্তার ১ ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত। গোয়াইনঘাটে মাদকমুক্ত আলীরগ্রাম গড়তে যুব সমাজের উদ্যোগে বৈঠক, শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটিতে গোয়াইনঘাটের ৫ সাংবাদিক

সাংবাদিক শাহাব উদ্দিন শিহাবের মায়ের মৃত্যুতে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর গভীর শোক

নিজস্ব প্রতিবেদক
আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

প্রবাসী সাংবাদিক শাহাব উদ্দিন শিহাবের মাতা হুসনবান বিবির ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।

আজ বৃহস্পতিবার এক শোক বার্তায় মন্ত্রী বলেন, “হুসনবান বিবি একজন রত্নগর্ভা ও পুণ্যময়ী নারী ছিলেন। প্রবাসে থেকেও সাংবাদিক শাহাব উদ্দিন শিহাব দেশের সাংবাদিকতায় যে অবদান রাখছেন, তার পেছনে মরহুমার সঠিক দিকনির্দেশনা ও সুশিক্ষার বড় ভূমিকা রয়েছে।”

মন্ত্রী আরও বলেন, “হুসনবান বিবির মৃত্যুতে পরিবার অভিভাবককে হারাল। আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

উল্লেখ্য, হুসনবান বিবি বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১টা ১৫ মিনিটে সিলেটের চিকনাগুল কুহাইঘর এলাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ছয় ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বাদ জোহর চিকনাগুলের স্থানীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।


এ বিভাগের আরো খবর