রেজিঃ নং চ-৫৫১
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাশ :
ডামুড্যায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত। গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ : লগি-বৈঠার তাণ্ডবের বিচারের দাবি গোয়াইনঘাটে ফারুক আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন উর রশীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে নিহত ও আটক ১ জন বিছনাকান্দি সীমান্তে অপরাধ দমনে ৪৮ বিজিবির জনসচেতনতা মূলক সভা সুন্দরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরঙ্গনা জোহরা বেগমের দাফন সম্পন্ন গোয়াইনঘাটে চোরাই তিন গরু উদ্ধার, গ্রেপ্তার ১ ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত। গোয়াইনঘাটে মাদকমুক্ত আলীরগ্রাম গড়তে যুব সমাজের উদ্যোগে বৈঠক, শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটিতে গোয়াইনঘাটের ৫ সাংবাদিক

বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটিতে গোয়াইনঘাটের ৫ সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক
আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটির আগামী তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২১ অক্টোবর ২০২৬ ইং তারিখে বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান স্বাক্ষরিত এ কমিটিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পাঁচজন সাংবাদিককে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঘোষিত কমিটিতে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো. বিলাল উদ্দিনকে সহসভাপতি, আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক, নির্বাহী সদস্য শাকিব আহমদকে যুগ্ম সম্পাদক, দপ্তর সম্পাদক জুবায়ের আহমদ সাব্বির কে সাংস্কৃতিক সম্পাদক এবং নির্বাহী সদস্য আল আমিনকে প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া কমিটিতে সভাপতি হিসেবে হাবিব সারোয়ার আজাদ,সিনিয়র সহ-সভাপতি ফয়ছল কাদির এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে শফিকুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। বাংলাদেশ প্রেসক্লাবের সরকারি রেজিস্ট্রেশন কোড হিসেবে উল্লেখ করা হয়েছে ৯৮৭৩৬/১২।

গোয়াইনঘাট উপজেলার সাংবাদিকদের এ অন্তর্ভুক্তিকে স্থানীয় সাংবাদিকদের জন্য ইতিবাচক অর্জন হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ভূমিকা রাখার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

নতুন কমিটি ঘোষণার পর গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকল দায়িত্বশীলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে নবগঠিত সিলেট মহানগর কমিটির সফলতা কামনা করা হয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


এ বিভাগের আরো খবর