রেজিঃ নং চ-৫৫১
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাশ :
ডামুড্যায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত। গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ : লগি-বৈঠার তাণ্ডবের বিচারের দাবি গোয়াইনঘাটে ফারুক আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন উর রশীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে নিহত ও আটক ১ জন বিছনাকান্দি সীমান্তে অপরাধ দমনে ৪৮ বিজিবির জনসচেতনতা মূলক সভা সুন্দরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরঙ্গনা জোহরা বেগমের দাফন সম্পন্ন গোয়াইনঘাটে চোরাই তিন গরু উদ্ধার, গ্রেপ্তার ১ ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত। গোয়াইনঘাটে মাদকমুক্ত আলীরগ্রাম গড়তে যুব সমাজের উদ্যোগে বৈঠক, শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটিতে গোয়াইনঘাটের ৫ সাংবাদিক

পোরশায় মাদকবিরোধী অভিযান: টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ১৬ হাজার ৯৮০ টাকা জব্দ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: 
আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস টাপেন্টাডল মাদক ট্যাবলেটসহ মোঃ মেহেদী হাসান (২৫) নামে এক পেশাদার খুচরা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির ১৬ হাজার ৯৮০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে পোরশা থানাধীন সারাইগাছী বাজারের চারমাথা মোড় থেকে শিশাহাটগামী পাকা রাস্তার পাশে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল সারাইগাছী বাজার চারমাথা মোড় থেকে শিশাহাটগামী রাস্তায় জনৈক আবুল কালাম আজাদের মুদি দোকানের সামনে এবং জনৈক ওবায়দুল্লাহ শেখের নির্মাণাধীন ভবনের সামনে অভিযান চালায়।

এ সময় মাদক বিক্রির অবস্থায় মোঃ মেহেদী হাসানকে আটক করা হয়।গ্রেপ্তার মেহেদী হাসান পোরশা উপজেলার সারাইগাছী পশ্চিমপাড়া এলাকার মোঃ মজিবর রহমানের ছেলে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর তার পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির মাধ্যমে অর্জিত নগদ ১৬ হাজার ৯৮০ টাকা উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদক ও টাকা জব্দ করা হয়।পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার মেহেদী হাসানের বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা রয়েছে।

তার বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এ বিভাগের আরো খবর