রেজিঃ নং চ-৫৫১
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাশ :
ডামুড্যায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত। গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ : লগি-বৈঠার তাণ্ডবের বিচারের দাবি গোয়াইনঘাটে ফারুক আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন উর রশীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে নিহত ও আটক ১ জন বিছনাকান্দি সীমান্তে অপরাধ দমনে ৪৮ বিজিবির জনসচেতনতা মূলক সভা সুন্দরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরঙ্গনা জোহরা বেগমের দাফন সম্পন্ন গোয়াইনঘাটে চোরাই তিন গরু উদ্ধার, গ্রেপ্তার ১ ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত। গোয়াইনঘাটে মাদকমুক্ত আলীরগ্রাম গড়তে যুব সমাজের উদ্যোগে বৈঠক, শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটিতে গোয়াইনঘাটের ৫ সাংবাদিক

ডামুড্যায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত।

নিজস্ব প্রতিবেদক
আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

শরীয়তপুরের ডামুড্যায় “হাত ধোয়ার নায়ক হোন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০ টার সময় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

‎সকালে একটি র‌্যালি উপজেলা পরিষদের কার্যালয় চত্তর থেকে বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে আবার ওই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদে সভাকক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতনামূলক ও স্বাস্থ্যসম্মতভাবে হাত ধোয়ার প্রদর্শন করে রেডক্রিসেন্ট সদস্যরা।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহউদ্দিন আইয়ুবীর সভাপতিত্বে ও জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ জাহিদ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহ আলম ছিদ্দিকী,আলহাজ্ব আব্দুর রাজ্জাক নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদ হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।


এ বিভাগের আরো খবর