রেজিঃ নং চ-৫৫১
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাঁও আদর্শ ক্লাব আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে টুকেরগাঁও আদর্শ ক্লাব। ফাইনাল খেলায় খায়েরগাঁও কেরামত আলী স্পোটিং ক্লাবকে ০-৪ গোলে হারিয়েছে আদর্শ ক্লাব।
সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় আদর্শ ক্লাবের হয়ে ২টি গোল করেন সোহেল রানা এবং মুসা ও আমিনুল ১টি করে গোল করেন।
আয়োজকরা জানান, স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং যুবসমাজকে ক্রীড়ামুখী কের প্রতিভাবান খেলোয়াড় বাছাই করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
আদর্শ ক্লাবের আহ্বায়ক কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আ. মন্নান মনাফ, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, পশ্চিম ইসলামপুর ইউপির চেয়ারম্যান হাজী মো. জিয়াদ আলী, জামায়াত নেতা আবুল খায়ের মাস্টার।
উপস্থিত ছিলেন- পূর্ব ইসলামপুর ইউপির চেয়ারম্যান মো. আলমগীর আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, আবু তাহের মেম্বার, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন রবি, ইউপি সদস্য মেহেদী হাসান ডালিম, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান।