রেজিঃ নং চ-৫৫১
সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে তিনটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সেলিম মিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার লেংগুড়া গ্রামের সেলিম মিয়ার বসতঘরের পূর্বদিকের বারান্দার দক্ষিণ কোণ থেকে গরুগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের খর্দ্দা চিতামইন গ্রামের লিয়াকত আলীর গোয়ালঘর থেকে গত ২১ অক্টোবর রাতে ৩ টি গরু চুরি হয়।পরে গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে লেংগুড়া গ্রামের মছরব আলী ওরফে কইতরের ছেলে সেলিম মিয়া (৩২) এর বসতঘর থেকে গরু গুলো উদ্ধার করা হয়।এ ঘটনায় গোয়াইনঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ওমর ফারুক বলেন,তিনটি চোরাই গরু উদ্ধারের ঘটনায় সেলিম মিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার কৃতের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।