রেজিঃ নং চ-৫৫১
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং উত্তর রনিখাই ইউনিয়নের বতুমারা নোয়াগাওঁ গ্রামের আক্তার হোসেন (২৫)নামের এক যুবক পুকুরে মাছ ধরাকে কেন্দ্র নিহত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর)দিবাগতরাত আনুমানিক ১টার সময় আক্তার হোসেন ও জাহাঙ্গীর আলম (৫৫) আপন দুই ভাই পানি সেচের মাধ্যমে তাদের নিজ পুকুরে মাছ ধরতে গেলে তাতের প্রতিবেশী জুয়েল,আফজল হোসেন(মুন্না),মাসুক,কফিল আহমদ একত্রিত হয়ে পুকুরে পানি সেচ বন্ধ করতে বলে।দাবি, এই পুকুর তাদের।
স্থানীয়দের সুত্রে পুলিশ জানায়,মাছ ধরা নিয়ে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।
পরে বাড়ি ফেরার পথে মৃত আব্দুল হালিমের ছেলেসহ বেশ কয়েকজন ও মুখোশধারীরা দেশীয় অস্ত্র নিয়ে আক্তার হোসেন ও জাহাঙ্গীরের আলমের উপর হামলা চালান। এতে দুই ভাই গুরুতর আহত হন।
পরে আশঙ্কাজনক অবস্থায় আক্তার হোসেনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আক্তার হোসেনের পারিবারিক সুত্রে,এ ঘটনার সাথে নজির আহমদ ও তাজউদ্দিনের ইন্ধন রয়েছে বলে যানা যায়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) উছমান গণি বলেন, সোমবার ভোর ৫টার সিলেট এমএজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আক্তার হোসেন মারা যান।মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্ততি চলছে।এছারাও নিহতের পরিবার এ ঘটনায় অভিযোগ দাখিল করবেন বলে জানিয়েছেন।
পুলিশ সুত্রে যানা যায়,হামলার অভিযোগের ভিত্তিতে একই গ্রামের মৃত;আব্দুল হালিমের ছেলে জুয়েল আহমদকে (২৮) সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।