রেজিঃ নং চ-৫৫১
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাশ :
ডামুড্যায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত। গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ : লগি-বৈঠার তাণ্ডবের বিচারের দাবি গোয়াইনঘাটে ফারুক আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন উর রশীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে নিহত ও আটক ১ জন বিছনাকান্দি সীমান্তে অপরাধ দমনে ৪৮ বিজিবির জনসচেতনতা মূলক সভা সুন্দরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরঙ্গনা জোহরা বেগমের দাফন সম্পন্ন গোয়াইনঘাটে চোরাই তিন গরু উদ্ধার, গ্রেপ্তার ১ ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত। গোয়াইনঘাটে মাদকমুক্ত আলীরগ্রাম গড়তে যুব সমাজের উদ্যোগে বৈঠক, শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটিতে গোয়াইনঘাটের ৫ সাংবাদিক

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, সেবা পেলেন ৮ শতাধিক মানুষ

নিজস্ব প্রতিবেদক
আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ২৬ খ্রিঃ সকালে ৮ঃঘটিকার সময় বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটি রিজিয়ন ও সিএমএইচ-এর যৌথ উদ্যোগে রাঙ্গামাটি সদর হাসপাতালে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গামাটি সদর হাসপাতালে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি।

পরিদর্শনকালে জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবরসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চিকিৎসাসেবা প্রদানকালে জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মো. একরামুল রাহাত চিকিৎসাসেবা নিতে আসা অসুস্থ, দরিদ্র ও সুবিধাবঞ্চিক রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সেনাবাহিনী এ অঞ্চলে বসবাসরত পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের শিক্ষা, চিকিৎসাসহ সার্বিক আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও জনকল্যাণে সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

দিনব্যাপী এই ক্যাম্পেইনে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর প্রায় ৮ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানানো হয়, পার্বত্য অঞ্চলের দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও পর্যাপ্ত স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কারণে প্রান্তিক জনগণ প্রায়শই উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হন। সেই বাস্তবতায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিয়মিতই এ ধরনের সেবা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে রাঙ্গামাটি রিজিয়ন।


এ বিভাগের আরো খবর