রেজিঃ নং চ-৫৫১
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাশ :
ডামুড্যায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত। গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ : লগি-বৈঠার তাণ্ডবের বিচারের দাবি গোয়াইনঘাটে ফারুক আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন উর রশীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে নিহত ও আটক ১ জন বিছনাকান্দি সীমান্তে অপরাধ দমনে ৪৮ বিজিবির জনসচেতনতা মূলক সভা সুন্দরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরঙ্গনা জোহরা বেগমের দাফন সম্পন্ন গোয়াইনঘাটে চোরাই তিন গরু উদ্ধার, গ্রেপ্তার ১ ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত। গোয়াইনঘাটে মাদকমুক্ত আলীরগ্রাম গড়তে যুব সমাজের উদ্যোগে বৈঠক, শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটিতে গোয়াইনঘাটের ৫ সাংবাদিক

‘আমরা সবাই লক্ষ্যবস্তু’, উপসাগরীয় ঐক্যের আহ্বান আমিরাতের

নিজস্ব প্রতিবেদক
আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ। সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও উপসাগরীয় দেশগুলোর ওপর হামলার প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন, উপসাগরীয় অঞ্চলের সব দেশই এখন হুমকির মুখে এবং তাদের নিরাপত্তা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উপসাগরীয় দেশগুলোর মধ্যে যৌথ উদ্যোগ পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করে একটি শক্তিশালী সম্মিলিত নিরাপত্তাকাঠামো গড়ে তোলার আহ্বান জানান।

আনোয়ার গারগাশ বলেন, উপসাগরীয় আরব দেশগুলোর ওপর হামলার ঘটনা প্রমাণ করেছে যে, এ অঞ্চলের কোনো দেশই এককভাবে নিরাপদ নয়। তাঁর ভাষ্য, হামলাকারীরা যুদ্ধ এড়িয়ে চলতে চাওয়া দেশগুলোকে দুর্বল মনে করে ভুল হিসাব করেছে। কিন্তু বাস্তবতা হলো, ‘আমরা সবাই লক্ষ্যবস্তু’ এবং আমাদের নিরাপত্তা অবিচ্ছেদ্য।

সৌদি আরবের ওপর হামলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের হামলা শুধু সৌদি আরবের নিরাপত্তাকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় অঞ্চলের সব দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে।

আমিরাতের এই কর্মকর্তা আরও বলেন, উপসাগরীয় দেশগুলোর যৌথ উদ্যোগ পুনরুজ্জীবিত করার জরুরি প্রয়োজন রয়েছে। বিশেষ করে নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে সম্মিলিত নিরাপত্তাব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে।

তাঁর মতে, যৌথ নিরাপত্তা ও প্রতিরক্ষার বিষয়টি দীর্ঘদিন ধরে যথেষ্ট গুরুত্ব পায়নি। এই অবহেলা অন্য পক্ষগুলোকে উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে আরও আগ্রাসী পদক্ষেপ নিতে উৎসাহিত করেছে।

গারগাশ বলেন, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সবার সম্মিলিত দায়িত্ব। এ ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা বা বিলম্বের সুযোগ নেই।

সূত্র: আল জাজিরা


এ বিভাগের আরো খবর