রেজিঃ নং চ-৫৫১
সুনামগঞ্জের ছাতকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার আসামি আফজাল হোসেনকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার আফজাল হোসেন ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের চানপুর গ্রামের রুসমত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আফজাল হোসেন ছাতক থানার মামলা নং-১২, তারিখ ৬ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দের আসামি। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় দায়ের করা হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, গ্রেফতার আসামিকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।