রেজিঃ নং চ-৫৫১
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাশ :
ছাতকে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল পোশাক ও আনুষঙ্গিক সরঞ্জাম বিতরণ ছাতকের পাগল হাসান চত্বরে হাজী কাঁচা মিয়া প্যালেসে বনফুলের নতুন শাখার উদ্বোধন ডামুড্যায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত। গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ : লগি-বৈঠার তাণ্ডবের বিচারের দাবি গোয়াইনঘাটে ফারুক আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন উর রশীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে নিহত ও আটক ১ জন বিছনাকান্দি সীমান্তে অপরাধ দমনে ৪৮ বিজিবির জনসচেতনতা মূলক সভা সুন্দরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরঙ্গনা জোহরা বেগমের দাফন সম্পন্ন গোয়াইনঘাটে চোরাই তিন গরু উদ্ধার, গ্রেপ্তার ১ ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত।

ছাতকের পাগল হাসান চত্বরে হাজী কাঁচা মিয়া প্যালেসে বনফুলের নতুন শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
আজ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

ছাতকে পাগল হাসান চত্বরে হাজী কাঁচা মিয়া প্যালেসে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফিতা ও কেক কেটে বনফুল এন্ড কোম্পানির নতুন শাখার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার(২৯ অক্টোবর) সকালে ছাতকের পাগল হাসান চত্বরে হাজী কাঁচা মিয়া প্যালেসে নতুন এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বনফুল অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুল ইসলাম (সিআইপি)।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “ছাতকের হাজী কাঁচা মিয়া প্যালেসে পাগল হাসান চত্বরে বনফুলের নতুন শাখা চালুর মাধ্যমে স্থানীয় মানুষের কাছে মানসম্মত ও সুস্বাদু পণ্য পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। গ্রাহকদের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে নিয়ে যেতে চাই। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।”

জমকালো অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী কাঁচা মিয়া প্যালেস’র সত্বাধিকারী, যুক্তরাজ্য প্রবাসী আবু সৈয়দ মিয়া, বনফুল এন্ড কোম্পানির সিলেট জোন ইনচার্জ ও ডিজিএম সৌমিত্র দাস, বনফুল এন্ড কোম্পানির ডিজিএম (অ্যাকাউন্টস) মোহাম্মদ সেলিম, বনফুল এন্ড কোম্পানির ডিজিএম (মার্কেটিং) পিপলু বড়ুয়া।

এ সময় আরও ছিলেন কালারুকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শালীস ব্যাক্তিত্ব, যুক্তরাষ্ট্র প্রবাসী নজরুল হক, ছাতক বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী শরীফ হোসেন সুরুজ, আশরাফুল আলম, আলাউদ্দিন মিয়া, মতিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

নতুন এই শাখা চালুর মধ্য দিয়ে ছাতক-দোয়ারার ক্রেতাদের কাছে বনফুলের পণ্য আরও সহজে পৌঁছে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। উদ্বোধন শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফিজ আমিন।


এ বিভাগের আরো খবর