রেজিঃ নং চ-৫৫১
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাশ :
ডামুড্যায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত। গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ : লগি-বৈঠার তাণ্ডবের বিচারের দাবি গোয়াইনঘাটে ফারুক আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন উর রশীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে নিহত ও আটক ১ জন বিছনাকান্দি সীমান্তে অপরাধ দমনে ৪৮ বিজিবির জনসচেতনতা মূলক সভা সুন্দরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরঙ্গনা জোহরা বেগমের দাফন সম্পন্ন গোয়াইনঘাটে চোরাই তিন গরু উদ্ধার, গ্রেপ্তার ১ ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত। গোয়াইনঘাটে মাদকমুক্ত আলীরগ্রাম গড়তে যুব সমাজের উদ্যোগে বৈঠক, শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটিতে গোয়াইনঘাটের ৫ সাংবাদিক

জুড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

মৌলভীবাজারের জুড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। একই সঙ্গে রাজনৈতিক মামলায় আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিও জানানো হয়।

বুধবার (১৪ অক্টোবর ) সকালে জুড়ী উপজেলার নাইট চৌমুহনী এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান জয়ের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে স্লোগান সহ বিভিন্ন স্লোগান দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানানো এবং ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদ জানাতে এ মিছিলের আয়োজন করা হয়। মিছিল থেকে রায়গুলোকে ‘ফরমায়েশি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানানো হয়। পাশাপাশি আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

মিছিলে নেতৃত্বদানকারী নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান জয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিছিলের ভিডিওটি পোস্ট দিয়ে লিখেন, ডিসেম্বরে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে এবং বাংলাদেশ ছাত্রলীগের প্রাণ সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন ও বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সহ জাতীয় নেত্রীবৃন্দের বিরুদ্ধে ক্যাঙ্গারু কোর্টে ফরমায়েসী রায়ের প্রতিবাদে ও সকল রাজবন্দীদের মুক্তি দাবিতে এবিক্ষোভ মিছিলটি করা হয়। মূলত তার এ পোস্টের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে। নিষেধাজ্ঞার পরও বিভিন্ন স্থানে সংগঠনটির নেতাকর্মীদের রাজনৈতিক কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে।

জুড়ী থানার ওসি রফিকুল ইসলাম মিছিলের সত্যতা নিশ্চিত করে বলেন, মিছিলে অংশ গ্রহণকারীদের গ্রেফতারে অভিযান চলছে।


এ বিভাগের আরো খবর