রেজিঃ নং চ-৫৫১
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাশ :
সিলেটে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ২০২৬ সম্পন্ন ছাতকে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল পোশাক ও আনুষঙ্গিক সরঞ্জাম বিতরণ ছাতকের পাগল হাসান চত্বরে হাজী কাঁচা মিয়া প্যালেসে বনফুলের নতুন শাখার উদ্বোধন ডামুড্যায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত। গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ : লগি-বৈঠার তাণ্ডবের বিচারের দাবি গোয়াইনঘাটে ফারুক আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন উর রশীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে নিহত ও আটক ১ জন বিছনাকান্দি সীমান্তে অপরাধ দমনে ৪৮ বিজিবির জনসচেতনতা মূলক সভা সুন্দরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরঙ্গনা জোহরা বেগমের দাফন সম্পন্ন গোয়াইনঘাটে চোরাই তিন গরু উদ্ধার, গ্রেপ্তার ১

সুনামগঞ্জে পারভীন হত্যা মামলায় আসামি জিতেশ চন্দ্রের মৃত্যু দণ্ড

নিজস্ব প্রতিবেদক
আজ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

সুনামগঞ্জে আলোচিত হত্যাকান্ড শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলার আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুল্লা এ রায় দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল।

মামলা সুত্রে জানা যায়, বিগত ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজ হন প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জোৎস্না। পরদিন ১৭ ফেব্রুয়ারি স্থানীয় একটি ফার্মেসির ভেতর থেকে তার মরদেহের ৬ টুকরো উদ্ধার করে পুলিশ।

মামলার এজাহার অনুযায়ী, জগন্নাথপুরের একটি ফার্মেসিতে যাওয়ার পর নিখোঁজ হন শাহনাজ। পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে ওই ফার্মেসিতে গিয়ে তাঁর মরদেহের ৬ টি টুকরো দেখতে পান।

এ ঘটনায় নিহতের ভাই হেলাল আহমদ বাদী হয়ে জিতেশ চন্দ্র গোপসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলা দীর্ঘ তদন্তে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে পুলিশ।

মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে গতকাল সোমবার আদালত প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃ’ত্যু’দণ্ডে’র আদেশ দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল বলেন, এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন হবে। এতে আদালতের প্রতি মানুষের আস্থা সৃষ্টি হবে বলে জানান তিনি।##


এ বিভাগের আরো খবর