রেজিঃ নং চ-৫৫১
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজ কিংবা ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো পোস্ট করলেই নেতিবাঁচক মন্তব্যের মুখে পড়তে হচ্ছে চিত্রনায়িকা পরীমনিকে।
নেতিবাঁচক মন্তব্যের হাত থেকে রেহাই পাচ্ছে না তার সন্তানদের ছবিও।
দুর্বিষহ হয়ে গেছে এই নায়িকার স্বাভাবিক জীবন। সম্প্রতি দেশের বেসরকারি টেলিভিশন মাছরাঙার প্রতি ক্ষোভ প্রকাশ করে এমনটিই জানিয়েছেন পরীমনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে পরীমনি ওই টেলিভিশনের উদ্দেশে লেখেন, ‘আপনাদের এই জাস্ট একটা ফটোকার্ডের দুঃখ প্রকাশ কোনো কাজে দিচ্ছে না একদমই।
এমনকি আমার বাচ্চাদের ছবিও বাদ যাচ্ছে না হাজার হাজার হেটিং কমেন্টস থেকে।’ এ পরিস্থিতির জন্য টেলিভিশনটিকে দায়ী করে পরীমনি আরও লেখেন,
‘এই যে আমার স্বাভাবিক জীবনটা এইভাবে আবার দুর্বিষহ করে দিয়েছেন, এর সম্পূর্ণ দায়ভার আপনাদের। কি করবো বলেন এবার।
আমার জীবনের মানসিক শান্তি নষ্ট করে দিলেন! আমার কাজ নষ্ট করে দিলেন। এরপর কি বাকি থাকলো আর। আপনারা বলেছেন অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবেন। আর কবে আনবেন সেটা। আমার কাছে অপরাধী তো এখন আপনারা।’