রেজিঃ নং চ-৫৫১
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাশ :
সিলেটে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ২০২৬ সম্পন্ন ছাতকে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল পোশাক ও আনুষঙ্গিক সরঞ্জাম বিতরণ ছাতকের পাগল হাসান চত্বরে হাজী কাঁচা মিয়া প্যালেসে বনফুলের নতুন শাখার উদ্বোধন ডামুড্যায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত। গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ : লগি-বৈঠার তাণ্ডবের বিচারের দাবি গোয়াইনঘাটে ফারুক আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন উর রশীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে নিহত ও আটক ১ জন বিছনাকান্দি সীমান্তে অপরাধ দমনে ৪৮ বিজিবির জনসচেতনতা মূলক সভা সুন্দরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরঙ্গনা জোহরা বেগমের দাফন সম্পন্ন গোয়াইনঘাটে চোরাই তিন গরু উদ্ধার, গ্রেপ্তার ১

ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশ রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনায় দূর্ঘটনা কমেছে!

নিজস্ব প্রতিবেদক
আজ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশ রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনায় দূর্ঘটনা কমেছে। দিনাজপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃঙ্খলা কমিটির এক সভায় সদ্য বদলি হয়ে যাওয়া ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহমেদ হাসান, দিনাজপুর-গোবিন্দগঞ্জ হাইওয়ের ফুলবাড়ী উপজেলা শহরে রাস্তার যানজট নিরসনে ট্রাফিক পুলিশ দেওয়ার দাবি তুলেন।

ট্রাফিক পুলিশ দেওয়ার বিষয়টি উপস্থাপন করায় ফুলবাড়ীতে মোঃ মশিউর রহমান ও মোঃ সিরাজুল ইসলাম নামে ২ জন ট্রাফিক পুলিশ ও ১ জন টিএসআই মোঃ আবুল কালাম আজাদ কে দায়িত্ব দেন।

তারা এখানে দিন রাত রাস্তার শৃঙ্খলা ও যানজট নিরসনে কাজ করছে। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা হলেও এখানে হাইওয়ে রাস্তা হওয়ায় দিনাজপুর থেকে ছেড়ে আসা দূরপাল্লার যানবাহন সহ সকল যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে।

যার কারণে ফুলবাড়ীতে যানজট লেগে থাকে। এই যানজটে ঘণ্টার পর ঘণ্টা দূরপাল্লার যানবাহন ও এ্যাম্বুলেন্স আটকা পড়ে থাকত। কিন্তু দিনাজপুর পুলিশ সুপার ও টিআই ফুলবাড়ীর এই যানজট নিরসনের জন্য ট্রাফিক পুলিশ প্রেরণ করেন।

তারা দিনরাত রাস্তায় দাঁড়িয়ে কাজ করছে। পাশাপাশি তারা স্থানীয় পথে চলাচলকারী যাত্রীদেরকে রাস্তা পারাপারের এবং তাদের জানমালের নিরাপত্তা দিচ্ছেন। ইতিপূর্বে ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশ না থাকার কারণে সড়ক দূর্ঘটনা বেড়ে গিয়েছিল, সড়ক দূর্ঘটনায় অনেক লোক আহত ও নিহত হয়েছে। বর্তমান ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশ সড়কে শৃঙ্খলা ফিরে এনেছে।

টিএসআই মোঃ আবুল কালাম আজাদ বিরামপুর, ঘোড়াঘাট, হাকিমপুর, নবাবগঞ্জ, ফুলবাড়ীতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে।


এ বিভাগের আরো খবর