রেজিঃ নং চ-৫৫১
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাশ :
ডামুড্যায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত। গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ : লগি-বৈঠার তাণ্ডবের বিচারের দাবি গোয়াইনঘাটে ফারুক আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন উর রশীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে নিহত ও আটক ১ জন বিছনাকান্দি সীমান্তে অপরাধ দমনে ৪৮ বিজিবির জনসচেতনতা মূলক সভা সুন্দরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরঙ্গনা জোহরা বেগমের দাফন সম্পন্ন গোয়াইনঘাটে চোরাই তিন গরু উদ্ধার, গ্রেপ্তার ১ ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত। গোয়াইনঘাটে মাদকমুক্ত আলীরগ্রাম গড়তে যুব সমাজের উদ্যোগে বৈঠক, শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটিতে গোয়াইনঘাটের ৫ সাংবাদিক

ঢাকা থেকে খুলনা–কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে বাগেরহাট ও খুলনার গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শনে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক
আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

১১ দলীয় ঐক্যের উদ্যোগে আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য ঢাকা থেকে খুলনা–কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে আজ ২২ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) বাগেরহাটের কাটাখালী মোড় এবং খুলনার শিববাড়ী মোড় ও ফুলতলা বাসস্ট্যান্ড পরিদর্শন করেছেন সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর–কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক এবং সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল টিম সদস্য ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মু. ফখরুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন, খুলনা মহানগরী সেক্রেটারি ও খুলনা-২ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসাইন হেলাল, নড়াইল জেলা আমীর ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাতসহ খুলনা অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ লংমার্চকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোর সার্বিক পরিস্থিতি, জনসমাগমের সম্ভাবনা, সাংগঠনিক প্রস্তুতি এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। তারা লংমার্চকে সর্বাত্মকভাবে সফল করতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই কর্মসূচি একটি ঐতিহাসিক গণজাগরণে পরিণত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, আগামী ৩১ অক্টোবরের ঢাকা থেকে খুলনা–কুষ্টিয়া লংমার্চকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা অব্যাহত রয়েছে।


এ বিভাগের আরো খবর