রেজিঃ নং চ-৫৫১
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাশ :
ডামুড্যায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত। গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ : লগি-বৈঠার তাণ্ডবের বিচারের দাবি গোয়াইনঘাটে ফারুক আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন উর রশীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে নিহত ও আটক ১ জন বিছনাকান্দি সীমান্তে অপরাধ দমনে ৪৮ বিজিবির জনসচেতনতা মূলক সভা সুন্দরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরঙ্গনা জোহরা বেগমের দাফন সম্পন্ন গোয়াইনঘাটে চোরাই তিন গরু উদ্ধার, গ্রেপ্তার ১ ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত। গোয়াইনঘাটে মাদকমুক্ত আলীরগ্রাম গড়তে যুব সমাজের উদ্যোগে বৈঠক, শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটিতে গোয়াইনঘাটের ৫ সাংবাদিক

প্রথমবার সেরা দশে শ্রেয়াস, শীর্ষে ফিরলেন রাশিদ

নিজস্ব প্রতিবেদক
আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিস্ফোরক সেঞ্চুরি করে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছেন শ্রেয়াস আইয়ার। প্রথমবার সেরা দশে জায়গা করে নিয়েছেন ভারত অধিনায়ক। আবরার আহমেদের অবনতিতে এই সংস্করণের বোলারদের তালিকায় শীর্ষে ফিরেছেন রাশিদ খান।

লখনৌয়ে মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের ১৭১ রান তাড়ায় ৩২ বল বাকি থাকতে ৮ উইকেটে জিতে যায় ভারত। চারে নেমে ক‍্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে স্বাগতিকদের জয়ের নায়ক শ্রেয়াস। অধিনায়কোচিত ইনিংসে ছয়টি ছক্কা ও ১০টি চারে ৪৩ বলে ১০২ রান করে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন তিনি।

এই পারফরম্যান্সে ১৮ ধাপ এগিয়ে এখন সপ্তম স্থানে আছেন শ্রেয়াস। তার আগের সেরা র‍্যাঙ্কিং ছিল ১৭ নম্বর। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে প্রথম দুটি স্থানে আছেন তার সতীর্থ ইশান কিষান ও আভিশেক শার্মা। শীর্ষ দশে আছেন আরেক ভারতীয় তিলাক ভার্মা (দশম)।

৬২ ধাপ এগিয়ে সালমান আলি আগার সঙ্গে যৌথভাবে ৪৮তম স্থানে আছেন পাকিস্তানের হাসান নাওয়াজ। ভারতের বিপক্ষে ফিফটি করে ১০ ধাপ এগিয়েছেন শেরফেইন রাদারফোর্ড, অবস্থান ৩৭তম। ৮ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে বৈভাব সুরিয়াভানশি।

এশিয়ান গেমসে বল হাতে ভালো করতে না পারায় এক ধাপ নিচে নেমে গেছেন পাকিস্তানের লেগ স্পিনার আবরার। আর তাতে এক ধাপ এগিয়ে শীর্ষে ফিরেছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রাশিদ।

ভারতের বাঁহাতি স্পিনার আকসার প্যাটেল ১৬ ধাপ এগিয়ে আছেন সপ্তম স্থানে। তিন ধাপ উন্নতি করে দশে তার সতীর্থ পেসার জাসপ্রিত বুমরাহ।


এ বিভাগের আরো খবর