রেজিঃ নং চ-৫৫১
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাশ :
সিলেটে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ২০২৬ সম্পন্ন ছাতকে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল পোশাক ও আনুষঙ্গিক সরঞ্জাম বিতরণ ছাতকের পাগল হাসান চত্বরে হাজী কাঁচা মিয়া প্যালেসে বনফুলের নতুন শাখার উদ্বোধন ডামুড্যায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত। গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ : লগি-বৈঠার তাণ্ডবের বিচারের দাবি গোয়াইনঘাটে ফারুক আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন উর রশীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে নিহত ও আটক ১ জন বিছনাকান্দি সীমান্তে অপরাধ দমনে ৪৮ বিজিবির জনসচেতনতা মূলক সভা সুন্দরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরঙ্গনা জোহরা বেগমের দাফন সম্পন্ন গোয়াইনঘাটে চোরাই তিন গরু উদ্ধার, গ্রেপ্তার ১

সিলেট সীমান্তে ১ কোটি ৫৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
আজ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

সিলেটের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় এয়ারগান, মদ, বিভিন্ন ধরনের ভারতীয় ঔষধসহ প্রায় ১ কোটি ৫৩ লাখ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮ অক্টোবর ২০২৬ তারিখ রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একাধিক বিশেষ অপারেশন দল সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট, সংগ্রাম ও বিছনাকান্দি এবং জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কায়দায় ফলের ক্যারেটের মধ্যে ডিআই পিকআপে লুকিয়ে রাখা ১৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এছাড়া অপর একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি ভারতীয় এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। একই অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক, বিজিওএম জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। ভবিষ্যতেও সীমান্তে গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বাত্মকভাবে অব্যাহত থাকবে।

আটককৃত চোরাচালানি মালামালসমূহের বিষয়ে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


এ বিভাগের আরো খবর