রেজিঃ নং চ-৫৫১
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাশ :
ডামুড্যায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত। গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ : লগি-বৈঠার তাণ্ডবের বিচারের দাবি গোয়াইনঘাটে ফারুক আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন উর রশীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে নিহত ও আটক ১ জন বিছনাকান্দি সীমান্তে অপরাধ দমনে ৪৮ বিজিবির জনসচেতনতা মূলক সভা সুন্দরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরঙ্গনা জোহরা বেগমের দাফন সম্পন্ন গোয়াইনঘাটে চোরাই তিন গরু উদ্ধার, গ্রেপ্তার ১ ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত। গোয়াইনঘাটে মাদকমুক্ত আলীরগ্রাম গড়তে যুব সমাজের উদ্যোগে বৈঠক, শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটিতে গোয়াইনঘাটের ৫ সাংবাদিক

ছাতকে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

সুনামগঞ্জের ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন এবং নিয়মিত মামলায় অপর একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য) সন্ধ্যায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কাওছার আহমদ (৩৫) ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গড়গাঁও গ্রামের আব্দুল খালিকের ছেলে। তিনি ছাতক থানার মামলা নং-১৪ (১০) ২০২৬-এর আসামি।

অন্যদিকে, ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার মো. লায়েক মিয়া (৩৬) একই ইউনিয়নের শিমুলতলা গ্রামের সমসুল মিয়ার ছেলে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ছাতক থানায় মামলা নং-১৭ (১০) ২০২৬ দায়ের করা হয়েছে।

ছাতক থানার ইন্সপেক্টর (তদন্ত) ঝলক মোহন্ত জানান, গ্রেফতারকৃত দুই আসামিকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের এ ধরনের অভিযান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে নিয়মিত কার্যক্রমের অংশ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


এ বিভাগের আরো খবর