রেজিঃ নং চ-৫৫১
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাশ :
ছাতকে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল পোশাক ও আনুষঙ্গিক সরঞ্জাম বিতরণ ছাতকের পাগল হাসান চত্বরে হাজী কাঁচা মিয়া প্যালেসে বনফুলের নতুন শাখার উদ্বোধন ডামুড্যায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত। গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ : লগি-বৈঠার তাণ্ডবের বিচারের দাবি গোয়াইনঘাটে ফারুক আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন উর রশীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে নিহত ও আটক ১ জন বিছনাকান্দি সীমান্তে অপরাধ দমনে ৪৮ বিজিবির জনসচেতনতা মূলক সভা সুন্দরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরঙ্গনা জোহরা বেগমের দাফন সম্পন্ন গোয়াইনঘাটে চোরাই তিন গরু উদ্ধার, গ্রেপ্তার ১ ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত।

প্রতিষ্ঠার ২৯ বছর পর প্রথম সিজারেই কোম্পানীগঞ্জ “স্বাস্থ্য কমপ্লেক্সের” যুগান্তকারী সাফল্য।

নিজস্ব প্রতিবেদক
আজ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ২৯ বছর পর প্রথমবারের মতো সিজারিয়ান অপারেশন হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার টুকেরগাঁও গ্রামের আবুল বাশারের স্ত্রী ডলি আক্তার (২৮) নামে এক মা সিজারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছে।

সিজারিয়ান অপারেশনে দায়িত্ব পালন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান নয়ন
সহকারী সার্জন ডা: একরামুল হক, ডা. সাব্বির মুনতাকা পরাগ, ডা. ফাতেহা রেজওয়ানা প্রমুখ।

নবজাতকের বাবা আবুল বাশার বলেন, এই হাসপাতালে আমার স্ত্রীর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম হয়। চিকিৎসকদের সহযোগিতায় স্ত্রী এবং ছেলে দুই জনই সুস্থ রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা . মো. আরিফুর রহমান নয়ন বলেন, ১৯৯৭ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল ও যন্ত্রপাতি সংকটের কারণে এতদিন এ এলাকার লোকজনকে সিলেট শহরে যেতে হয়েছে। প্রথম সিজারে আমরা সফল হয়েছি। আশাকরি, সিজারের জন্য আর শহরে যাওয়া লাগবে না।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠার এই দীর্ঘ সময় পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপির প্রচেষ্টায় জনবল সংকট ও যন্ত্রপাতির অভাব দূর হলে সকল স্বাস্থ্যসেবা উপজেলাবাসী এখান থেকেই নিতে পারবে।


এ বিভাগের আরো খবর