রেজিঃ নং চ-৫৫১
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাশ :
ডামুড্যায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত। গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ : লগি-বৈঠার তাণ্ডবের বিচারের দাবি গোয়াইনঘাটে ফারুক আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন উর রশীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে নিহত ও আটক ১ জন বিছনাকান্দি সীমান্তে অপরাধ দমনে ৪৮ বিজিবির জনসচেতনতা মূলক সভা সুন্দরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরঙ্গনা জোহরা বেগমের দাফন সম্পন্ন গোয়াইনঘাটে চোরাই তিন গরু উদ্ধার, গ্রেপ্তার ১ ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত। গোয়াইনঘাটে মাদকমুক্ত আলীরগ্রাম গড়তে যুব সমাজের উদ্যোগে বৈঠক, শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটিতে গোয়াইনঘাটের ৫ সাংবাদিক

সিলেটে কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের উদ্যোগে এবং কেয়ার বাংলাদেশ নবপল্লব প্রকল্পের অর্থায়নে সিলেটে কৃষি যান্ত্রিকীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগরীর ধোপাদিঘীরপারস্হ খামারবাড়িতে কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট এর অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকাস্থ কেয়ার বাংলাদেশ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. মঈন উদ্দিন আহমেদ, কেয়ার বাংলাদেশ নবপল্লব প্রকল্পের আঞ্চলিক প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম।
প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে হাওড় অঞ্চলে জলবায়ু-সহনশীল কৃষি ও কৃষি যান্ত্রিকীকরণকে জোরদার করতেই এই নেটওয়ার্কিং বিষয়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে কৃষি যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধিসহ, কৃষকদের জন্য ৭০% ভর্তুকিতে যন্ত্র বিতরণ এবং হাওড় অঞ্চলের উপযোগী যন্ত্রের সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
উক্ত কর্মশালায় সিলেট ও মৌলভীবাজর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, জেলা প্রশিক্ষণ অফিসার, উপজেলা কৃষি অফিসার, আঞ্চলিক বেতার কৃষি অফিসার, বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ব্রি’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি প্রকৌশলী, উপসহকারী কৃষি কর্মকর্ত, কৃষি উদ্যোক্তা, সেবাদানকারী প্রতিষ্ঠান এবং কেয়ার বাংলাদেশের মনোনীত ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।


এ বিভাগের আরো খবর