রেজিঃ নং চ-৫৫১
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাশ :
ডামুড্যায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত। গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ : লগি-বৈঠার তাণ্ডবের বিচারের দাবি গোয়াইনঘাটে ফারুক আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন উর রশীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে নিহত ও আটক ১ জন বিছনাকান্দি সীমান্তে অপরাধ দমনে ৪৮ বিজিবির জনসচেতনতা মূলক সভা সুন্দরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরঙ্গনা জোহরা বেগমের দাফন সম্পন্ন গোয়াইনঘাটে চোরাই তিন গরু উদ্ধার, গ্রেপ্তার ১ ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত। গোয়াইনঘাটে মাদকমুক্ত আলীরগ্রাম গড়তে যুব সমাজের উদ্যোগে বৈঠক, শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটিতে গোয়াইনঘাটের ৫ সাংবাদিক

রুস্তমপুর ইউনিয়ন ছাত্র সংসদের উদ্যোগে কুরআন তেলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১ নং রুস্তমপুর ইউনিয়ন ছাত্র সংসদের উদ্যোগে কুরআন তেলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ও পুরুষ্কার হিসেবে নগদ অর্থ প্রধান করা হয় । ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা, পবিত্র কুরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় এলাকার পাঁচটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কুরআন তেলাওয়াত ও হামদ-নাত পরিবেশনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা তুলে ধরে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজক ও উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা আমিনুর রশিদ, মুহতামিম, মদীনাতুল উলূম খলামাদব মাদরাসা এবং খতিব, গোয়াইনঘাট মডেল জামে মসজিদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ১ নং রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন সিহাব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও রুস্তমপুর ইউনিয়ন ছাত্র সংসদের উপদেষ্টা হেলাল উদ্দিন, রুস্তমপুর ইউনিয়ন ছাত্র সংসদের সাবেক সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল মান্নান এবং বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ নাছির উদ্দীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুস্তমপুর ইউনিয়ন ছাত্র সংসদের সভাপতি আব্দুল কাদির রাফি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সুহেল আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন রুস্তমপুর ইউনিয়ন ছাত্র সংসদের সাবেক সভাপতি রাকিবুর রহমান সুনাম, খলামাদব মাদরাসার শিক্ষক শহিদুল ইসলাম, সংগঠনের সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নাহিদ এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমদ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পাঁচটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ছিল—দারুল হাদিস মাঠিকাপা মাদরাসা, জামকান্দি নূরুল উলূম মাদানি মাদরাসা, দারুল সুন্নাহ মোহাম্মদ আলী ইন্টারন্যাশনাল মাদরাসা, আশরাফুল উলূম নূরানী মাদরাসা এবং খলামাদব মাদরাসা।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, পবিত্র কুরআনের শিক্ষা মানুষের জীবনে নৈতিকতা, সততা, মানবিকতা ও আদর্শিক চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি হামদ-নাতের মাধ্যমে মহান আল্লাহর প্রশংসা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের সুযোগ সৃষ্টি হয়। শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি শুদ্ধ উচ্চারণে কুরআন তেলাওয়াত ও ইসলামী সংস্কৃতিচর্চায় উৎসাহিত করতে এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা প্রয়োজন।

তারা আরও বলেন, শিক্ষার্থীরা যেন পড়াশোনার পাশাপাশি ধর্মীয় অনুশীলন, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে, সে জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

রুস্তমপুর ইউনিয়ন ছাত্র সংসদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত ব্যক্তিরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে কুরআন তেলাওয়াত ও হামদ-নাতের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।


এ বিভাগের আরো খবর