রেজিঃ নং চ-৫৫১
দ্রুত রায় কার্যকরের দাবী পরিবারের, সিলেটের গোয়াইনঘাটে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আবদুল্লাহ মিয়া নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ সাড়ে চার বছর বিচারিক কার্যক্রম শেষে ঘোষিত এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী।একই সঙ্গে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন তিনি।
গত সোমবার( ১২ অক্টোবর) দুপুরে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক রুবাইয়া ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি( পিপি) মোসতাক আহমদ ও মামলার বাদী রফিকুল ইসলাম।
মামলার বাদী রফিকুল ইসলাম জানান,২০২২ সালে তাঁর প্রতিবন্ধী কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠার পর প্রথমে গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়।এতে ব্যর্থ হয়ে তিনি গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন।তিনি বলেন,দীর্ঘ সাড়ে চার বছর ধরে মামলার বিচারিক কার্যক্রম চলার পর আদালত আসামিকে মৃত্যুদণ্ড রায় দেওয়া তিনি সন্তুষ্ট ও আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি বলেন,আদালত ন্যয় বিচার করেছে, এ রায় দ্রুত কার্যকর করা হলে তা দৃষ্টান্ত হয়ে থাকবে।ভবিষ্যতে কেউ যেন এ ধরনের অপরাধ করার সাহস না পায়, সে জন্য রায় দ্রুত বাস্তবায়নের দাবী জানান তিনি।
মামলা সূত্রে জানা যায়,২০২২ সালে, গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বগাইয়া হাওর গ্রামের এক কিশোরী কে বাড়িতে একা পেয়ে ধর্ষণের অভিযোগ ওঠে আবদুল্লাহ মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করা হয়। মামলায় তিনি ছিলেন একমাত্র আসামি। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহন শেষে আদালত অভিযোগ প্রমানিত হওয়ায় আবদুল্লাহ মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ মিয়া একই উপজেলার বগাইয়া হাওর গ্রামের বাসিন্দ।