রেজিঃ নং চ-৫৫১
সিলেটের শাহপরান এলাকার একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মোঃ বায়জিদ হাসান নিখোঁজ হয়েছে। আজ সকাল ১০টার দিকে গোয়াইনঘাটের হাদারপার স্ট্যান্ড থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে সিলেটের উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ বায়জিদ হাসানের পিতার নাম আবুল হোসেন। তার বাড়ি গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া গ্রামের মুসলিমপাড়ায়।
নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা রঙের জুব্বা ও কালো পায়জামা। মাথায় ছিল কালো টুপি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় কোনো হৃদয়বান ব্যক্তি বায়জিদ হাসানের সন্ধান পেলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: 📞 ০১৯৪২৪৪৬২২৭ 📞 ০১৭১৮৯৬৬৪৯১