রেজিঃ নং চ-৫৫১
গোয়াইনঘাট উপজেলার বিশিষ্ট মুরব্বি এবং গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল রানার পিতা ছয়ফুল আলমের (৭০) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।
আজ এক শোক বার্তায় মন্ত্রী বলেন, “মরহুম ছয়ফুল আলম ছিলেন গোয়াইনঘাট এলাকার একজন অত্যন্ত সজ্জন, সম্মানিত ব্যক্তি।
এলাকার সামাজিক উন্নয়নে উনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। উনার মৃত্যুতে গোয়াইনঘাটবাসী একজন যোগ্য অভিভাবককে হারালো, যা অপূরণীয় ক্ষতি।”
শোক বার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আল্লাহ তাআলা যেন পরিবারটিকে এই কঠিন শোক সহ্য করার ধৈর্য ও শক্তি দান করেন।
উল্লেখ্য, আজ সোমবার সকালে গোয়াইনঘাটের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।