রেজিঃ নং চ-৫৫১
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাশ :
ডামুড্যায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত। গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ : লগি-বৈঠার তাণ্ডবের বিচারের দাবি গোয়াইনঘাটে ফারুক আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন উর রশীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে নিহত ও আটক ১ জন বিছনাকান্দি সীমান্তে অপরাধ দমনে ৪৮ বিজিবির জনসচেতনতা মূলক সভা সুন্দরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরঙ্গনা জোহরা বেগমের দাফন সম্পন্ন গোয়াইনঘাটে চোরাই তিন গরু উদ্ধার, গ্রেপ্তার ১ ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত। গোয়াইনঘাটে মাদকমুক্ত আলীরগ্রাম গড়তে যুব সমাজের উদ্যোগে বৈঠক, শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটিতে গোয়াইনঘাটের ৫ সাংবাদিক

গোয়াইনঘাট প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক কে.এম লিমন

নিজস্ব প্রতিবেদক
আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাব ২০২৬-২০২৮ মেয়াদের কার্যকারী কমিটির নির্বাচন উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মোঃ করিম মাহমুদ লিমন (কে.এম লিমন) বিজয়ী হয়েছেন।

শুক্রবার (০৯ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ ও গণনা শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে কার্যকারী কমিটির সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক—এই দুটি পদে সরাসরি ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে সভাপতি পদে আবুল হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক পদে মিনহাজ মির্জা নির্বাচিত হন। এর আগে, যোগ্যতা ও জনপ্রিয়তার ভিত্তিতে কার্যকারী কমিটির গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা হলেন— সাধারণ সম্পাদক পদে মোঃ করিম মাহমুদ লিমন, সহ-সভাপতি পদে বিলাল উদ্দিন, অর্থ সম্পাদক পদে আজিজুর রহমান , প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রফিক সরকার, পাঠাগার ও দপ্তর সম্পাদক পদে রিয়াজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইদুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে বিলাল উদ্দিন।

সম্পূর্ণ সুষ্ঠু, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে প্রিজাইডিং অফিসার হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়।
এদিকে নবনির্বাচিত কমিটিকে প্রেসক্লাবের সাধারণ সদস্যসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


এ বিভাগের আরো খবর