রেজিঃ নং চ-৫৫১
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাশ :
ডামুড্যায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত। গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ : লগি-বৈঠার তাণ্ডবের বিচারের দাবি গোয়াইনঘাটে ফারুক আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন উর রশীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে নিহত ও আটক ১ জন বিছনাকান্দি সীমান্তে অপরাধ দমনে ৪৮ বিজিবির জনসচেতনতা মূলক সভা সুন্দরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরঙ্গনা জোহরা বেগমের দাফন সম্পন্ন গোয়াইনঘাটে চোরাই তিন গরু উদ্ধার, গ্রেপ্তার ১ ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত। গোয়াইনঘাটে মাদকমুক্ত আলীরগ্রাম গড়তে যুব সমাজের উদ্যোগে বৈঠক, শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটিতে গোয়াইনঘাটের ৫ সাংবাদিক

কোম্পানীগঞ্জে শ্রী শ্রী শারদীয় দুর্গা পুজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা।

নিজস্ব প্রতিবেদক
আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

‎সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় শ্রী শ্রী শারদীয় দুর্গা পুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎আজ সোমবার দুপুর ২:৩০ ঘটিকায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিন মিয়ার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মান্নান মনাফ, সাধারণ সম্পাদক আলী আকবর, সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার সমীরণ দাস, উপজেলা আনসার ভিডিপি কমান্ডার ধ্রুব ও কোম্পানীগঞ্জ উপজেলার ২৫ টি পূজা মন্ডবের সভাপতি এবং সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন।
‎
‎প্রস্তুতিমূলক আলোচনা সভায় পূজা উপলক্ষে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আনসার ভিডিপি ও বাংলাদেশ পুলিশের সদস্যদের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে বক্তব্য রাখেন আনসার কমান্ডার ধ্রুব ও কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার সমীরণ দাস।
‎
‎পূজার বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন সিলেট জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক খোকন রঞ্জন দে ও উপজেলার পূজা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নারথ বিশ্বাস। পূজা উপলক্ষে বিভিন্ন নিরাপত্তার বিষয় ও পূজা উপলক্ষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ৬০০ কেজি চাল অনুদান দেওয়া হয়েছে প্রত্যেকটি মন্দিরে। ইউনও রবিন মিয়া আজ ৬০০কেজি চাল বিতরণ করেন।
‎
‎কোম্পানীগঞ্জ উপজেলার ২৫ টি মন্দিরের মধ্যে ১০ টি মন্দিরে সিসিটিভি ক্যামেরা নাই। এর মধ্যে ৫টি কে সিসিটিভি ক্যামেরা ব্যবস্থা করে দেন উপজেলা প্রশাসন। এবং বাকি ৫টিতে খোকন রঞ্জন দে ও নারথ বিশ্বাস কে ব্যবস্থা করতে দ্বায়িত্ব দেওয়া হয়।
‎
‎সর্বোপরি নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য বৈদ্যুতিক সমস্যার সমাধান ও বিদ্যুৎ যেন সার্বক্ষণিক থাকে সেই আশা ব্যক্ত করেছেন সবাই৷‎সভার সভাপতি মোঃ রবিব মিয়ার বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


এ বিভাগের আরো খবর