রেজিঃ নং চ-৫৫১
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাশ :
জাফলংয়ে নদীতে অবৈধভাবে বালু তুলতে গিয়ে বালু চাপায় শ্রমিকের মৃত্যু গোয়াইনঘাটে বেপরোয়া গতিতে ট্রাক্টর খাদে, চালক গুরুতর আহত সিলেটে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ২০২৬ সম্পন্ন ছাতকে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল পোশাক ও আনুষঙ্গিক সরঞ্জাম বিতরণ ছাতকের পাগল হাসান চত্বরে হাজী কাঁচা মিয়া প্যালেসে বনফুলের নতুন শাখার উদ্বোধন ডামুড্যায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত। গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ : লগি-বৈঠার তাণ্ডবের বিচারের দাবি গোয়াইনঘাটে ফারুক আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন উর রশীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে নিহত ও আটক ১ জন বিছনাকান্দি সীমান্তে অপরাধ দমনে ৪৮ বিজিবির জনসচেতনতা মূলক সভা

গোয়াইনঘাটে বেপরোয়া গতিতে ট্রাক্টর খাদে, চালক গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক
আজ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বেপরোয়া গতিতে চলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়েছে একটি ট্রাক্টর। এ ঘটনায় ট্রাক্টরচালক গুরুতর আহত হয়েছেন।

গুরুতর আহত ট্রাক্টর চালক উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের ভীতরগুল গ্রামের নজু মিয়ার ছেলে হাবিবুর রহমান( ২৫)।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের দমদমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক্টরটি বেপরোয়া গতিতে চলার একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এতে ট্রাক্টরটি রাস্তার পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাক্টরচালক গাড়ির নিচে আটকা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।


এ বিভাগের আরো খবর